সোহেল তাজ আজ কাপাসিয়া যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংসদ তানজিম আহমদ সোহেল তাজ প্রায় সাত মাস পর গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আসছেন আজ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, আজ সোহেল তাজের উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।সোহেল তাজ ২০০৯ সালের ৬ জানুয়ারি মহাজোট সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সোহেল তাজ ২০০৯ সালের ৩১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দিতে চাইলে প্রধানমন্ত্রী তাঁকে সিদ্ধান্ত পরিবর্তন ও নতুন উদ্যমে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। পরে সোহেল তাজ পদত্যাগপত্র তাঁর পিএস আবু কাউছারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে পরিবারের সঙ্গে প্রায় আট মাস থাকার পর চলতি বছরের ২৭ জানুয়ারি সোহেল তাজ দেশে ফেরেন। সে সময় তিনি সংসদে যোগ দিলেও সচিবালয়ে ফিরে যাননি। সোহেল তাজ ১৯ দিন দেশে থাকার পর ১৫ ফেব্রুয়ারি আবার আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ৩ সেপ্টেম্বর তিনি আবার দেশে আসেন।