সোহেল তাজ দেশে ফিরছেন বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ আগামী বুধবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা পৌঁছবেন। আজ সোমবার ওয়াশিংটনের ডুলাস বিমানবন্দর থেকে দেশের পথে তাঁর রওনা হওয়ার কথা। সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে আসেন গত জুন মাসে। ম্যারিল্যান্ডে বসবাসরত তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাত মাস তিনি সেখানেই কাটান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে যুক্তরাষ্ট্র সফরে এলেও তাঁর সঙ্গে দেখা করেননি সোহেল তাজ। তাঁর পদত্যাগপত্র নিয়ে সরকারের কোনো প্রকাশ্য ঘোষণা না থাকায় এ নিয়ে এখনো সর্বত্র রহস্য বিরাজ করছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গত ১৯ জুলাই সোহেল তাজ বলেছেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র দেওয়ার সময় থেকেই তিনি আর মন্ত্রী নন।