সোহেল রানাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের (অষ্টম সেমিস্টার) মেধাবী ছাত্র মুহাম্মদ সোহেল রানাকে বাঁচান। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। অতি সত্বর তাঁর কিডনি প্রতিস্থাপন জরুরি। তিনি রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক অধ্যাপক হারুনুর রশীদ ও রুহুল আমিনের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকা দরকার। যা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সোহেলের অসহায় বাবা সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সবার একটুখানি সহযোগিতাই পারে তাঁকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে। সাহায্য পাঠানোর ঠিকানা: মিজানুর রহমান ও কাজলকৃষ্ণ ব্যানার্জি, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪১১৫২৭৫, জনতা ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা-১০০০। মুঠোফোন: জুনায়েদ-০১৬৭১১৮১৮৪৫ এবং মিজানুর রহমান-০১৯১৪৩৭২৪৭৩। বিজ্ঞপ্তি।