সোহেল রানার জামিন মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়ের করা মামলায় আসামি সোহেল রানার জামিন আবেদন উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, রাজউকের করা মামলায় সোহেল রানার জামিন চাওয়া হয়। আদালত জামিন নামঞ্জুর করে আবেদনটি উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এরপর ২৮ এপ্রিল সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।