সোহেল হত্যার ঘটনায় নয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীর গুলিতে সোহেল চাকমা নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী রুনা চাকমা নয়জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন। তবে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সোহেল চাকমার মরদেহ গতকাল স্থানীয় শ্মশানে দাহ করা হয়েছে। গতকাল খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা আড়াইটার দিকে সোহেল চাকমার মরদেহ বাঘাইছড়ি উপজেলার তুলাবান গ্রামের নিজ বাড়িতে আনা হয়। এ সময় তাঁর স্ত্রী রুনা চাকমাসহ আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন। তবে তাঁর ছোট দুটি মেয়ে শিলা চাকমা (৭) ও লীলা চাকমা (৩) উঠোনে খেলছিল।