সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভিন্ন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ঢাকা মহানগর বিএনপির এই সদস্যসচিব। আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোহেলের আইনজীবী জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, নাশকতার ৪১টি মামলায় তাঁর মক্কেল আজ সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
অারও পড়ুন :-
হাবিব-উন-নবী খান সোহেলের আত্মসমর্পণ