সোহেলকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ ফজলে নূর তাপসকে হত্যার চেষ্টা মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া সোহেল রানাকে গতকাল মঙ্গলবার ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার আকবর হোসেন গতকাল সোহেল রানাকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানীর মতিঝিলে সাংসদ ফজলে নূর তাপসকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে আহত হন ১৩ জন। এ ঘটনায় পরদিন মতিঝিল থানায় মামলা হয়।