সোহ্রাওয়ার্দী হাসপাতালে সেবিকার শ্লীলতাহানির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহ্রাওয়ার্দী হাসপাতালের লিফটম্যান শফিউল আজমকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালের একজন জ্যেষ্ঠ সেবিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।হাসপাতালের কয়েকজন সেবিকা জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে কর্তব্য পালনের জন্য হাসপাতালে আসেন গাইনি ওয়ার্ডের একজন জ্যেষ্ঠ সেবিকা। তৃতীয় তলায় গাইনি ওয়ার্ডে যাওয়ার জন্য তিনি লিফটে উঠলে লিফটম্যান শফিউল আজম তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে কয়েকজন সেবিকা তাঁকে উদ্ধার করেন। এরপর অন্য সেবিকারা একজোট হয়ে ঘটনাটি জানান ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীকে। কিন্তু আইয়ুব আলী কর্ণপাত না করায় সেবিকারা কাজ বন্ধ করে দিয়ে হইচই শুরু করে দেন। এরপর বিকেলে হাসপাতালের পরিচালক মজিবুর রহমান এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনার পর ওই সেবিকা শফিউল আজমকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, ওই মামলার আসামি শফিউলকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।হাসপাতালের পরিচালক মজিবুর রহমান প্রথম আলোকে জানান, ঘটনার পরপরই লিফটম্যান শফিউল ও ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (আজ) সকালে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।