সোহ্রাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী আজ ৫ ডিসেম্বর। ১৯৬৩ সালের এই দিনে লেবাননের বৈরুতে একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা যান। সোহ্রাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে তিনি গণতন্ত্রের মানসপুত্র উপাধি পান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশে আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত। বিজ্ঞপ্তি।