ঈদের পর ময়মনসিংহ থেকে ঢাকাগামী চারটি আন্তনগর ট্রেন ও একটি বিশেষ ট্রেনের আগামী ৩ সেপ্টেম্বরের আগাম ৬০০ টিকিট গত বৃহস্পতিবার সোয়া এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। এতে টিকিটবঞ্চিত যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেন্ডেন্ট আবুল কালাম আজাদ বলেন, ইঞ্জিন-সংকটের কারণে এবার দুটির স্থলে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ঢাকাগামী আন্তনগর চারটি ট্রেনে ময়মনসিংহের জন্য বরাদ্দ ছিল মাত্র ৩৬৫টি আসন। ঈদ উপলক্ষে কিছু আসন বাড়ানো হয়েছে। তবে তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ রেলস্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে লম্বা দুটি লাইনে নারী-পুরুষ একসঙ্গে টিকিটের জন্য অপেক্ষা করছেন। বেলা ১১টায় টিকিট বিক্রি শুরু হলে ২৫ মিনিটে আন্তনগর তিস্তা, ৩৫ মিনিটে ব্রহ্মপুত্র, ৫০ মিনিটে যমুনা, ৭৫ মিনিটে অগ্নিবীণা ও বিশেষ ট্রেনের ৩ সেপ্টেম্বরের ৬০০ টিকিট বিক্রি শেষ হওয়ার কথা মাইকে ঘোষণা করা হয়।এ ব্যাপারে জেলা মোটর মালিক সমিতির মহাসচিব রবিউল আলম শাহীন বলেন, কোনো অবস্থাতেই কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।