সোয়া তিন কোটি টাকার মাদকদ্রব্য নষ্ট করেছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পাচারের সময় ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দ করা প্রায় সোয়া তিন কোটি টাকার মাদকদ্রব্য নষ্ট করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গতকাল রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়নের সদর দপ্তর মাঠে তিন কোটি ১০ লাখ ৩৩ হাজার ৫২০ টাকার মাদকদ্রব্য নষ্ট করা হয়। গত ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় বিজিবি এগুলো জব্দ করে। মাদকদ্রব্যগুলো হলো: ১৫ হাজার ৭১৯ ইয়াবা বড়ি, চার কেজি ৭০০ গ্রাম হেরোইন, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৬৬ লিটার চোলাই মদসহ মিয়ানমারের তৈরি বিভিন্ন প্রকার মদ ও বিয়ার রয়েছে।এ সময় চট্টগ্রাম সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল আলম, ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান, ক্যাপ্টেন রাকিবুল ইসলাম, টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আলম প্রমুখ।