সোয়া লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে প্রায় সোয়া লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইয়াবা বড়ির একটি চালান জব্দ করেছে র‍্যাব-১-এর একটি দল। ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে। পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব। বিস্তারিত তথ্য আজ বিকেল চারটায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে জানানোর কথা।