সোয়া ২ লাখ প্রান্তিক কৃষক পেতে যাচ্ছেন প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উফশী ও নেরিকা আউশ ধানের উৎপাদন বৃদ্ধি, কুমড়া-জাতীয় সবজির পোকা দমন, পাট ও আখের উৎপাদন বৃদ্ধির জন্য সোয়া দুই লাখ প্রান্তিক কৃষককে প্রায় ৩৩ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার। আজ বুধবার কৃষি মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, ৫১টি জেলায় উফশী আউশের জন্য ২৭ কোটি ১০ লাখ এবং ৪০টি জেলায় নেরিকা আউশের জন্য ৩ কোটি ৯০ লাখ টাকা কৃষকদের প্রণোদনা হিসেবে দেওয়া হবে। এই টাকা দেওয়া হবে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করার জন্য। এ ছাড়া ৬৪টি জেলায় কুমড়া-জাতীয় সবজির মাছি দমনে, সাতটি জেলায় পাট ও একটি জেলায় আখের উৎপাদন বৃদ্ধি ও কৃষি উপকরণ সহায়তা বাবদ ১ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা প্রণোদনা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিসচিব মোহাম্মদ মঈনুদ্দীন আবদুল্লাহ।