চাঁদপুরে ৩ কেজি ২০০ গ্রামের একটি ইলিশ সাড়ে ৯০০০ টাকায় বিক্রি হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে একটি ইলিশ মাছ সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে। চাঁদপুর সদরের মেঘনা নদীর পাশে বাংলাবাজারে আজ সোমবার মাছটি বিক্রি হয়।
রোববার রাতে মেঘনা নদীতে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ে। সোমবার বাংলাবাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়। বাজারের মাছ ব্যবসায়ী হানিফ মিয়া মাছটি সাড়ে নয় হাজার টাকায় বিক্রি করেন।
চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটের ব্যবসায়ী মোজাফফর বেপারী জানান, সাম্প্রতিক বছরগুলোতে মেঘনা ও পদ্মায় জেলেদের জালে যেসব ইলিশ ধরা পড়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়।