সোয়েটার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে গতকাল বৃহস্পতিবার সোয়েটার বিতরণ করা হয়েছে। এবি ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সায়লা মনিরের সহায়তায় শীতের এসব পোশাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চর অনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন খাতুন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল বারী, নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা সুলতানা প্রমুখ।