প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি। সভাপতি আজিজ আহমদ সেলিমের নেতৃত্বে কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার রাত ১০টায় সিলেট নগরের ধোপাদিঘীরপাড়ে অর্থমন্ত্রীর বাসভবনে যান। অর্থমন্ত্রীর সঙ্গে তাঁদের ওই আলোচনার সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী প্রমুখ। এ সময় সরকারের সাফল্য গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।