সৌদি আরব গেলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গতকাল রোববার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি রাত নয়টা ১০ মিনিটে অ্যামিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা দেন।বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া সৌদি আরবের হাসপাতালে পায়ের গোড়ালির চিকিৎসা করাবেন। সৌদি বাদশাহর মেহমান হিসেবে তিনি সেখানে অবস্থান করবেন। খালেদার সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সদস্য সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সৌদি সফরকালে তিনি ওমরাহ পালন করবেন বলেও জানা গেছে।এদিকে বিএনপি অভিযোগ করেছে, চেয়ারপারসনকে বিদায় জানাতে যাওয়া দলটির জ্যেষ্ঠ নেতা ও সাংসদদের সঙ্গে বিমানবন্দরে দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মী, আর্মড পুলিশ ও বিমানবন্দর থানার পুলিশ দুর্ব্যবহার করেছে। বিএনপির সাংসদেরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাদের সঙ্গে বাগিবতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।