সৌদি আরব নারী ও পুরুষ কর্মী নিতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে নারী-পুরুষ সব ধরনের শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব। ভবিষ্যতে যাতে বেশি করে কর্মী সৌদি আরবে যেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশে সৌদি আরবের দূতাবাস।
রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মোতাইরি এসব কথা বলেছেন। বৈঠকের পর প্রবাসীকল্যাণমন্ত্রী প্রথম আলোকে এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, অপপ্রচারের কারণে বেশিসংখ্যক নারী কর্মী সৌদিতে যাওয়ার ব্যাপারে আগ্রহী হন না। তবে সম্প্রতি অনেক নারী কর্মীও যাচ্ছেন, পুরুষ কর্মীও যাচ্ছেন। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত তাঁকে বলেছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে সৌদি সরকার সব সময় আন্তরিক এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।