সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন হবে। সৌদি আরবের একটি দৈনিক আল এরাবিয়া নিউজের অনলাইনে চাঁদ দেখার বিষয়টি জানানো হয়।
এক মাসের সিয়াম সাধনার শেষে শাওয়ার মাসের চাঁদ দেখা গেলে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়। শাওয়াল মাসের চাঁদ দেখার পরই ঈদ উদ্যাপন করা হয়।
আল এরাবিয়ার খবরে বলা হয়, যুক্তরাজ্য, কুয়েত, সৌদি আরব এবং দুবাইয়ের মুসলিমরা তাই শুক্রবারে ঈদ পালন করবে।