সৌদি আরবে আগুনে পুড়ে কচুয়ার চার শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে গত সোমবার আগুনে পুড়ে চারজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। শ্রমিকদের লাশ নাজরান হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।মৃত ব্যক্তিরা হলেন: উপজেলার সহদেবপুর ইউনিয়নের সফিবাদ গ্রামের গণি সওদাগরের ছেলে খোরশেদ আলম, রশিদ ফকিরের ছেলে কামাল হোসেন, লালু মিয়ার ছেলে মজনু মিয়া ও কচুয়া পৌরসভার কোয়া গ্রামের হাফিজ উদ্দিন গাজীর ছেলে মুকবুল হোসেন।সহদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল খালেক জানান, নিহত চারজনের মধ্যে তিনজন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত মজনু মিয়ার চাচাতো ভাই নবীউল আলম বলেন, ওই চারজন এক কক্ষে থাকতেন। তাঁদের একজন জ্বলন্ত দেশলাইয়ের কাঠি মেঝেতে ফেললে তা থেকে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে তাঁদের মৃত্যু হয়।