সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হেলাল উদ্দিন মোল্লা
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজ করতে যাওয়া আরও দুই বাংলাদেশি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে চারজন বাংলাদেশির মৃত্যু হলো। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সবশেষ মৃত্যু হওয়া দুই বাংলাদেশি হজযাত্রী হলেন—মো. হেলাল উদ্দিন মোল্লা এবং মোসাম্মত রামুজা বেগম।

আরও পড়ুন
মোসা. রামুজা বেগম
ছবি: সংগৃহীত

মো. হেলাল উদ্দিন মোল্লার বয়স ৬৩ বছর, বাড়ি জয়পুরহাট সদরে। তাঁর পাসপোর্ট নম্বর ‘EE0385376’। হেলাল উদ্দিন মোল্লার মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার।

রামুজা বেগমের বয়স ৫৪ বছর, বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। তাঁর পাসপোর্ট নম্বর ‘BW0843328’। গতকাল রামুজা বেগমের মৃত্যু হয়।

এর আগে ১৬ জুন সৌদি আরবে মারা যান নুরুল আমিন নামের এক বাংলাদেশি হজযাত্রী। তাঁর বয়স ৬৪ বছর, বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ। তাঁর পাসপোর্ট নম্বর ‘EF 0758006’।

আরও পড়ুন

আর ১১ জুন সৌদি আরবে মৃত্যুবরণ করেন মো. জাহাঙ্গীর কবির নামের বাংলাদেশি হজযাত্রী। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর, বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।

৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।