সৌদি আরবে আরেক হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে হজ করতে যাওয়া আরেক বাংলাদেশি মারা গেছেন। তিনি হলেন নেত্রকোনার আটপাড়া থানার মোহাম্মদ ইব্রাহিম শমসের (৯২)।
গতকাল বৃহস্পতিবার তিনি মদিনায় মারা যান বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে। গতকাল রাত ১১ টা ৫৯ মিনিটে এই বুলেটিন প্রকাশ করা হয়।
এ নিয়ে হজ করতে যাওয়া ছয়জন বাংলাদেশি মারা গেলেন। এর আগে নওগাঁর ফিরোজা খাতুন (৬৫), ঢাকার ক্ষিলখেতের শাহাবউদ্দিন (৬৯), পিরোজপুরের শাহজাহান শিকদার (৭১), ফেনীর আবদুল সালাম (৭৭) ও চাঁপাইনবাবগঞ্জের মাসুদা খাতুন (৮২) মারা গেছেন।
আগামী ৪ অক্টোবর পবিত্র হজ পালিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জনের হজে যাবেন বলে জানা গেছে। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ হাজার ১৬৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট সৌদি আরব যাবে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে। সর্বশেষ ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।