সৌদি আরবে ঈদ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। গতকাল বুধবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান ও ফিলিস্তিনেও আজ ঈদ উদ্যাপিত হবে। খবর গালফ নিউজ ও জিয়ো টিভির।সংবাদমাধ্যম দুটির খবরে বলা হয়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট গতকাল জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হবে। তবে ওমান ঘোষণা করেছে, দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই কাল শুক্রবার সেখানে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। এদিকে জাপানেও আজ ঈদ উদ্যাপিত হবে।