সৌদি আরবে ঈদ রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কাল রোববার ঈদ হবে। তবে পাকিস্তানের কিছু কিছু এলাকায় আজ শনিবার ঈদ হচ্ছে।সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা কমিটি গতকাল শুক্রবার সন্ধ্যায় জানায়, গতকাল তাদের দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এরপর সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, ওই দুই দেশে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ গতকাল মধ্যরাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঈদের দিন ঘোষণা করেনি।তবে পাকিস্তানের গণমাধ্যম জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী মিরান শাহ ও উত্তর ওয়াজিরিস্তানের কয়েকটি স্থানে গতকাল শাওয়ালের চাঁদ দেখা গেছে। সেখানকার মুসলমানরা আজ শনিবার ঈদ উদ্যাপন করবেন। আল এরাবিয়া, খালিজ টাইমস ও জিয়ো টিভি।