সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জিজান প্রদেশের রাজধানী জাজানে ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি মারা গেছেন। আনুমানিক ৫০ বছর বয়সী ওই বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি। তিনি কবে মারা গেছেন তাও জানা যায়নি।সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গেজেট-এ গতকাল শুক্রবার প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ওই বাংলাদেশি দোতলা একটি ভবন থেকে লাফ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি আত্মহত্যা করেন। জাজান পুলিশের মুখপাত্র কর্নেল আওয়াদ আল খাতানি বলেন, ওই লোকটি কেন আত্মহত্যা করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।