সৌদি আরবে এক বাংলাদেশির শিরশ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে গতকাল শনিবার শিরশ্ছেদ করে মহাদেব চন্দ্র নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একজন সিরীয় নাগরিককে হত্যার ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিওর খবরে বলা হয়, বিরোধের জের ধরে মহাদেব সিরীয় নাগরিক নাবিল আল-আদাতের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর ছুরিকাঘাত ও জবাই করে তাঁকে হত্যা করেন তিনি। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর রিয়াদে তরবারি দিয়ে মহাদেবের শিরশ্ছেদ করা হয়। এএফপি।