সৌদি আরবে ঈদ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে শনিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার সৌদি আরবসহ আরব উপসাগরীয় দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে প্রকাশিত দ্য গালফ নিউজের অনলাইন সংস্করণে এ কথা জানানো হয়েছে। ইউএই থেকে প্রকাশিত খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনেও সৌদি আরবে আজ চাঁদ দেখা যাওয়ার কথা জানানো হয়েছে।