সৌদি আরবে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় আবদুচ সবুর (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গত রোববার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে সবুর মারা যান।
সবুরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া চেয়ারম্যানপাড়ায়।
সবুরের ছোট ভাই মো. সফিউল্লাহ জানান, তাঁর বড় ভাই জেদ্দার একটি সবজিখেত থেকে সবজি নিয়ে পিকআপ ভ্যান
চালিয়ে মক্কা নগরে যাচ্ছিলেন। জুম্মুম নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ওই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর ভাই সবুর মারা যান।
আবদুচ সবুর তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।