সৌদি আরবে দুর্ঘটনায় নিহত শাহরাস্তির তিন জনের লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একই পরিবারের তিন সদস্যের লাশ শনিবার দাফন করা হয়েছে। উপজেলার শ্যামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ইকবাল হোসেন আনসারি পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে মক্কায় ওমরা হজ করতে যাচ্ছিলেন। পথে জেদ্দায় মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে তাঁদের মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে তিনি তাঁর দুই যমজ মেয়ে নাবিলা আনসারী (৫) ও ইসরাত জাহানসহ (৫) নিহত হন। গত শনিবার তাদের লাশ দেশে পৌঁছায়।