সৌদি আরবে দেয়ালধসে তিন বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়ালধসে বাংলাদেশি তিনজন নিহত হয়েছেন। গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা একটা) রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: ইব্রাহিম (৫৫), নজীর (৪৭) ও মনজির (৬০)। নজীর ও মনজির দুই ভাই। তিনজনের বাড়ি কুমিল্লার বরুড়ায়।কুমিল্লা থেকে ইব্রাহিমের আত্মীয় জসীমউদ্দিন প্রথম আলোকে জানান, বিকেল তিনটার দিকে তাঁরা সৌদিপ্রবাসী লোকজনের মাধ্যমে ওই তিনজনের মৃত্যুর বিষয়টি জেনেছেন।মুঠোফোনে যোগাযোগ করা হলে ইব্রাহিমের চাচাতো ভাই আবুল বাশার সৌদি আরব থেকে জানান, রিয়াদে চারতলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। তিনিও সেখানে কাজ করতেন। গতকাল সৌদি সময় সকাল ১০টার দিকে ওই তিনজন দেয়ালচাপায় মারা যান। ঘটনার পর তিনি রিয়াদের বাংলাদেশ দূতাবাসে ফোন করেন, তবে কেউ ফোন ধরেননি। পরে সৌদি পুলিশ এসে লাশগুলো নিয়ে গেছে।