সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের আল-কাছিম শহরে গত শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৩০) নামের এক প্রবাসী 
বাংলাদেশি নিহত হয়েছেন। ইসমাইল নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের দেলোয়ার
হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় বছর আগে ইসমাইল সৌদি আরবে যান। গত বছরের শেষ দিকে সর্বশেষ দেশে আসেন
তিনি। গত জানুয়ারিতে আবার সৌদি আরবে ফিরে যান। শনিবার দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি চাপা পড়ে
ঘটনাস্থলেই নিহত হন তিনি।