সৌদি আরবে বাড়ি ধসে একই পরিবারের ছয় বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মক্কার আল কাকিয়া জেলায় একটি বাড়ি ধসে ছয় বাংলাদেশি মারা গেছেন। গত রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই একই পরিবারের সদস্য।নিহত ব্যক্তিরা হলেন আবদুস শুক্কুর (৬০), তাঁর স্ত্রী নুরুন্নানার (৫০), ছেলে ইব্রাহিম (১৪), মেয়ে মুনিরা (৭), নাতি রাইয়ান (৭) ও নাতনি নুরা (৫)। তবে দুর্ঘটনায় আবদুস শুক্কুরের ছেলে আলী আকবর (৩০) বেঁচে গেছেন। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। তবে তাঁরা দীর্ঘদিন ধরে সৌদি আরবেই বাস করছিলেন।সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল গোলাম সারোয়ার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিরা পাহাড়ের পাদদেশে একটি বাড়িতে থাকতেন।