সৌদি আরবে বিমানের পাইলট ও ফ্লাইট ইঞ্জিয়ার আটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাইট নিয়ে নামার পর গতকাল শনিবার বাংলাদেশ বিমানের পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ারকে আটক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে জানিয়েছে, পাইলট ক্যাপ্টেন বশিরের পাসপোর্ট না থাকায় এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ফুনটা নিজ নামে দুটি পাসপোর্ট বহন করায় দুজনকে আটক করা হয়েছে।বিমান সূত্র জানায়, আটক দুজনই বিদেশি নাগরিক। তাঁরা বাংলাদেশ বিমানের ভাড়া করা উড়োজাহাজের কর্মী।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গতকাল বিমানের সৌদি ফ্লাইট (বিজি ০৩৭) নিয়ে যায় ভাড়া করা উড়োজাহাজ বোয়িং ৭৪৭। উড়োজাহাজটি জেদ্দায় পৌঁছার পর বিমানবন্দরে আনুষ্ঠানিকতার সময় ধরা পড়ে ক্যাপ্টেন বসিরের পাসপোর্ট নেই, আর ফ্লাইট ইঞ্জিনিয়ার ফুনটার কাছে তাঁর নামে দুটি পাসপোর্ট পাওয়া যায়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল বিকেলে সৌদি কর্তৃপক্ষ ট্যালেক্স বার্তায় বাংলাদেশ বিমানকে বিষয়টি জানায়। তাতে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, সৌদি অভিবাসন কর্তৃপক্ষ এ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিমানের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শাখায় যোগাযোগ করে জানা গেছে, উড়োজাহাজ ভাড়ার শর্ত অনুযায়ী বিমানের বৈমানিক ও ফ্লাইট ইঞ্জিনিয়ারও তাদের নিয়োজিত। গত বছর হজ ফ্লাইটের জন্য নাইজেরিয়ার কাবো এয়ার থেকে ভাড়া করা উড়োজাহাজ এখন বিমানের ‘গলার কাঁটা’ হিসেবে পরিচিত। ভাড়ার ক্ষেত্রে অনিয়ম ও উচ্চ ভাড়ার অভিযোগ তো রয়েছেই। হজ শেষ হওয়ার তিন মাস পরও সেটি রেখে দেওয়া হয়েছে। নিজস্ব বিমান বসিয়ে রেখে ভাড়া করা উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।বিমানের একজন পরিচালক অভিযোগ করেন, এই উড়োজাহাজটি এমনিতে উড্ডয়নের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন (এয়ার নেভিগেশন অর্ডার) করে আসছিল। এরপর এ ধরনের জালিয়াতির মাধ্যমে ফ্লাইট পরিচালনা বাংলাদেশ বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এটা বিদেশে বাংলাদেশ বিমানকে নিষেধাজ্ঞার মুখে পড়ার মতো ঝুঁকিতে ফেলেছে।তবে এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।