সৌদি আরবে শতাধিক জঙ্গি গ্রেপ্তার, বাংলাদেশিও রয়েছেন
সৌদি আরবে গতকাল বুধবার ১০১ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে জড়িত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সৌদি আরবের তেল সরবরাহ স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ৪৭ জন সৌদি ও ৫১ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশিদের মধ্যে বাংলাদেশ, ইরিত্রিয়া, সোমালিয়া ও ইয়েমেনের নাগরিক রয়েছেন। বাকি তিনজনের নাগরিকত্বের বিষয়ে কিছু জানানো হয়নি। তাঁরা সৌদি আরবের তেল সরবরাহ স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, ক্যামেরা, দলিলপত্র ও কম্পিউটার উদ্ধার করা হয়েছে।এর আগে ২০০৩ সালে একটি আত্মঘাতী বোমা হামলায় রাজধানী রিয়াদে ৩৫ জন নিহত হন। ধারণা করা হয়, ওই হামলার সঙ্গেও আল-কায়েদা জড়িত ছিল এবং হামলায় বিদেশি নাগরিকদের ব্যবহার করা হয়েছিল। বিবিসি।