সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে মক্কার কাছে বাথা কুরাইশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন, ফরিদুল আলম (৪৫), মোহাম্মদ আলম (৩৬), মোহাম্মদ আইয়ুব (৩০), মনসুর আলম (৩০) ও নাজির হোসেন। এঁরা সবাই বাংলাদেশের কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার বাসিন্দা। এ ছাড়া দুর্ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ ইসমাইল ও জয়নাল।
সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) রেজা-ই-রাব্বী মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, তাঁরা একটি জিপ গাড়িতে করে কাজে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।