সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। গত বুধবার ওই দুর্ঘটনা ঘটে।নিহত তিন বাংলাদেশি কর্মী হলেন: কালা মিয়ার ছেলে সানু মিয়া, মোরশেদ আলীর ছেলে মোর্তজা আলী ও ওবাইউল্লাহর ছেলে রানু মিয়া। তিনজনের বাড়ি সিলেটে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, জেদ্দা বিমানবন্দরের কাছে হামদানিয়া এলাকায় কয়েকজন প্রবাসী কর্মী বহনকারী একটি মিনিবাসের সঙ্গে আরেকটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোট ছয়জন নিহত ও সাতজন আহত হন। আহত পাঁচ বাংলাদেশিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের একজন কর্মকর্তা আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান। ইউএনবি।