সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে পৃথক সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম নামের এক বাংলাদেশিসহ ছয় বিদেশি নাগরিক নিহত হয়েছেন। গত সোমবার রিয়াদ-দাম্মাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গত শুক্রবার সৌদি পুলিশ এ তথ্য জানায়।আরব নিউজ অনলাইনে গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শরিফুল ইসলাম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের হলিডে ইন হোটেল ইন আলখোবারে প্রধান হাউসকিপার পদে কর্মরত ছিলেন। হোটেলের প্রশিক্ষণ ও উন্নয়নবিষয়ক ব্যবস্থাপক বিনোদ সি. মেনন জানান, রিয়াদ থেকে দেড় শ মাইল দূরে শরিফুলসহ হোটেলের চারজন কর্মকর্তাকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শরিফুলসহ চারজন নিহত হন। পৃথক অপর এক সড়ক দুর্ঘটনায় আরও দুই বিদেশি নাগরিক নিহত হন। ছয়জনেরই মরদেহ আল আহসা এলাকার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।