সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জেদ্দা নগরে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মো. আবুল কাসেম (৩৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের হাজারখিল গ্রামে।
কাসেমের মা নুরজাহান বলেন, গত বছর তাঁর ছেলে দেশে এসে বিয়ে করে সৌদি আরবে ফিরে যান। মাস তিনেকের মধ্যে তাঁর দেশে আসার কথা ছিল।
কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী বলেন, বুধবার রাত দেড়টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে এলাকার লোকজন মুঠোফোনে আবুল কাসেমের মৃত্যুর খবর জানান।