সৌদি আরবে ৩ হাজির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ইলিম উদ্দীন (৭২), শমশের আলী (৬৭) ও জুলফিকার আলী (৫৭)।
তাঁদের মধ্যে ইলিম উদ্দীনের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার দাউদপুর গ্রামে। তাঁর ছেলে জাহাঙ্গীর আলম জানান, তাঁর বাবা গত শনিবার সেখানে ওমরাহ পালন করেন। রোববার ফজরের নামাজের পর হজ ক্যাম্পে বিশ্রামের সময় ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়।
শমশের আলীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তিনি মঙ্গলবার বিকেলে মদিনায় বাংলাদেশের হজ মিশন ক্লিনিকে মারা যান। জুলফিকার আলীর বাড়ি সাতক্ষীরা শহরের কুকরালী এলাকায়। তিনি গত শনিবার মারা যান বলে তাঁর ভাই আবু আবদুল্লাহ জানান।