সৌদি আরবের প্রতিশ্রুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার এবং ওষুধ পণ্য প্রবেশের ক্ষেত্রে নিবন্ধন-প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী।সৌদি আরব সফররত বাণিজ্যমন্ত্রী ফারুক খান গত বুধবার অপরাহ্নে সৌদি বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আহমেদ জিয়ানাল রিজার সঙ্গে তাঁর রিয়াদের কার্যালয়ে এক বৈঠককালে তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে সে দেশের বাণিজ্যমন্ত্রী এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তথ্য বিবরণী।