সৌদি আরবের মক্কায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের মক্কার খুদায় এলাকায় কাজ করার সময় বাংলাদেশের এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজরী ইউনিয়নের চাগাচর গ্রামের আসহাব মিয়ার ছেলে নুরুল আবছার (৩০)।
৫ জুন বাংলাদেশ সময় রাত নয়টায় একটি বহুতল ভবনের নবম তলায় টাইলস লাগানোর কাজ করার সময় পা পিছলে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আবছারের বড় ভাই নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সৌদি আরবের স্থানীয় সময় বিকেল পাঁচটায় কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আবছার এক বছর ধরে সৌদি আরবে টাইলস মিস্ত্রি হিসেবে চাকরি করতেন।
এর আগে গত ২৮ মে মধ্যপ্রাচ্যের দুবাই শহরের রসুল কিমায় একটি বহুতল ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় লাইফ বেল্ট ছিঁড়ে নিচে পড়ে একই গ্রামের সুবল দের ছেলে আশিষ দের (২৮) মৃত্যু হয়।