সৌদি কূটনৈতিকদের হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত সৌদি কূটনৈতিকদের হত্যার হুমকির অভিযোগে আবদুর রশিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রামপুরার বনশ্রী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জুন রাতে ঢাকায় সৌদি আরব দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডরসহ তিনজনকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এক ব্যক্তি হত্যার হুমকি দেন। এ ব্যাপারে দূতাবাসের আইন উপদেষ্টা জসিম উদ্দিন সরকার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ঘটনার ছায়া তদন্ত করে। তদন্তের ভিত্তিতে শুক্রবার রাতে রশিদকে গ্রেপ্তার করা হয়। রশিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন। যে মুঠোফোন থেকে তিনি হুমকি দিয়েছেন তা তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবদুর রশিদ এক সময় সৌদি দূতাবাসে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে চাকরিচ্যুত হন তিনি। বিজ্ঞপ্তি।