সৌদি পার্লামেন্টের স্পিকার ঢাকায় আসছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি পার্লামেন্টের (শুরা কাউন্সিল) স্পিকার আবদুল্লাহ বিন মোহাম্মদ আল ইব্রাহিম আল শেখ চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি পার্লামেন্টের স্পিকার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সৌদি পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ইব্রাহিম আল শেখ ঢাকা সফরের সময় সৌদি-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও লালবাগের কেল্লা পরিদর্শন করবেন।