সৌদি বাদশাহর আমন্ত্রণে রমজান মাসে ওমরাহ পালনে যাবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আসন্ন রমজান মাসে ওমরাহ পালন করবেন। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রমজান মাসের শেষ দিকে তিনি সৌদি আরব যাবেন । বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে গতকাল বিকেলে ঢাকায় সৌদি চার্জ দ্য অ্যাফেয়ার্স সামি এ আল হিনদি আনুষ্ঠানিকভাবে বাদশাহ আবদুল্লাহর আমন্ত্রণপত্র খালেদা জিয়ার হাতে তুলে দেন। বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খালেদা জিয়া ওই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। তিনি আমন্ত্রণ জানানোর জন্য বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাঁরা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ইউএনবি।