সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি, কাল রাষ্ট্রীয় শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে আগামীকাল শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া শোক জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল সৌদি আরবে যাচ্ছেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে এই তথ্য জানান। শোক পালনের অংশ হিসেবে সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ইন্তেকাল করেন। তাঁর ভাই সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নতুন বাদশাহ হিসেবে নিযুক্ত হয়েছেন।