সৌদিতে আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর ১৬ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে আকামা (কাজের অনুমতিপত্র) ও পেশা পরিবর্তনের সুযোগ পাবেন বাংলাদেশিরা।
আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে এ কথা জানান।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সামছুন নাহার বলেন, এর আগে এক বছর ধরে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেয় সৌদি আরবের সরকার। সেই সুযোগে আট লাখ বাংলাদেশি বৈধ হয়েছেন।