সৌদিতে আগুনে দুই বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলাই এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের দুজনের বাড়িই কুমিল্লায়।
নিহত দুজন হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার জনপ্রতিকুলা গ্রামের আবদুল গণির ছেলে রবিউল ইসলাম (৩৩) এবং একই উপজেলার চাপতিলা গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩২)।
গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টার দিকে আগুন লাগে।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান জানান, দুজনের মরদেহ রিয়াদের সোমাইছি হাসপাতালের হিমঘরে রাখা আছে। দেশে থাকা তাঁদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। দ্রুতই ওই দুজনের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।