সৌদিতে আগুনে নিহত দুজনের বাড়ি কুমিল্লায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলাই এলাকায় অগ্নিকাণ্ডে নিহত দুজনের বাড়ি কুমিল্লায়।

তাঁরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার জনপ্রতিকুলা গ্রামের রবিউল ইসলাম (৩৩) এবং একই উপজেলার চাপতিলা গ্রামের ইকবাল হোসেন (৩২)।

গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টার দিকে সৌদি আরবের সোলাই এলাকার একটি ফোম কারখানায় আগুন লাগলে এই দুজন নিহত হন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমানকে উদ্ধৃত করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার আজ বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, দুজনের মরদেহ রিয়াদের সোমাইছি হাসপাতালের হিমাগারে রাখা আছে। দেশে থাকা তাঁদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। দ্রুতই তাঁদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।