সৌদিতে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে হজ করতে যাওয়া আরেকজন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে দুই নারীসহ মোট ১৫ জন হজযাত্রী মারা গেলেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, গতকাল শুক্রবার মক্কায় তোফজ্জল হোসেন (৫৯) নামের এক বাংলাদেশি মারা যান। তাঁর বাড়ি নোয়াখালীর চাটখিলে।
আগামী ৪ অক্টোবর পবিত্র হজ পালিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। সর্বশেষ বুলেটিন অনুযায়ী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৬৬ হাজার ৩১৪ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে এক হাজার ৪১৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৬৪ হাজার ৮৯৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট সৌদি আরব যাবে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৮ অক্টোবর। সর্বশেষ ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।