সৌদিতে গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হন তিনজন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ বাজুরবাগ এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ আহমেদ এবং কলাবাগের সালাউদ্দিনের ছেলে মেজবাহ্ উদ্দিন। আহতরা হলেন একই উপজেলার মতিউর, হানিফা ও সেলিম। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ফাহিমের ছোট ভাই সৌদিপ্রবাসী ফারাবি ফাহাদ হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁরা সৌদি আরবে মাছের বাজারে কাজ করতেন।